কর্মক্ষমতা মূল্যায়ন

Website Settings-এ ফিচার ON করতে হবে। KPI, চক্র, ফর্ম কনফিগার করে কর্মীদের জন্য ইনস্ট্যান্স তৈরি করুন।

PIP (Performance Improvement Plan / পারফরম্যান্স উন্নয়ন পরিকল্পনা)

কর্মীর চূড়ান্ত অ্যাপ্রাইজাল স্কোর নির্ধারিত সীমার নিচে বা সমান হলে সিস্টেম অটো একটা PIP রেকর্ড খোলে। আলাদা PIP মেনু এখনো নেই — ব্যাকগ্রাউন্ডে তৈরি হয় এবং সেই অ্যাপ্রাইজালের ডিটেইল পেজে দেখা যায়।

উদাহরণ Threshold = ৪০। করিমের বার্ষিক স্কোর = ৩৫ → সিস্টেম অটো PIP (open) তৈরি করে। এইচআর Instance খুলে PIP নোট দেখে ফলোআপ করেন।
উদাহরণ (পূর্ণ চক্র) বার্ষিক ২০২৬ চক্র + ৫ KPI ফর্ম → প্রোগ্রাম কর্মীদের বাল্ক ইনস্ট্যান্স → সুপারভাইজার স্কোর → স্কোরকার্ড/পিডিএফ → সিদ্ধান্ত: Confirm / Extend probation। কম স্কোরে (ফিচার ON থাকলে) PIPও খোলে।
স্থায়ী নিশ্চিতকরণ (প্রবেশন রিভিউ)

প্রবেশন-সাইকেল অ্যাপ্রাইজাল ইনস্ট্যান্সে এইচআর কর্মসংস্থান সিদ্ধান্ত দেন:

উদাহরণ যোগদান ০১-০১-২০২৩, ৩ মাস প্রবেশন (শেষ ০১-০৪-২০২৩)। স্থায়ী ০১-০৪-২০২৩ থেকে; PF ও SWFও ০১-০৪-২০২৩ থেকে। মার্চ পেরোলে PF/SWF নেই; এপ্রিল থেকে আছে।
PIP বন্ধ করতে Settings-এ চেকবক্স OFF করুন বা threshold খালি রাখুন।