অনুমোদন হাইয়ারার্কি
পথ:
ওয়ার্কফ্লো সেটিংস →
হাইয়ারার্কি সেটআপ →
অনুমোদন কেন্দ্র
১) ওয়ার্কফ্লো সেটিংস (কীভাবে চেইন রাখবেন)
- Global — প্রতিটি অনুরোধের ধরনের জন্য সবার একই চেইন।
- Department-wise — ফিন্যান্স ও প্রোগ্রামের ছুটির চেইন আলাদা হতে পারে।
- Branch-wise — ঢাকা ও চট্টগ্রাম শাখার চেইন আলাদা।
- Department + Branch — সবচেয়ে নির্দিষ্ট মিল আগে, তারপর বড় স্কোপ।
উদাহরণ
স্কোপ = Department-wise। করিম (ফিন্যান্স) ছুটি দিলে ফিন্যান্স চেইন; রহিম (প্রোগ্রাম) দিলে প্রোগ্রাম চেইন। প্রোগ্রামে নিয়ম না থাকলে ও fallback-এ Global থাকলে কোম্পানি-ব্যাপী ছুটির নিয়ম চলে।
২) Add / Update Hierarchy Rule — প্রতিটি ফিল্ডের মানে
| ফিল্ড | মানে | উদাহরণ |
| Request Type | কোন আবেদনে এই চেইন। | Leave · Staff Separation · Staff Separation Reinstate |
| Department / Branch | খালি = Global (সবার জন্য fallback)। ভরা = শুধু সেই বিভাগ/শাখা। | Department = Finance |
| Stage label | ধাপের নাম যা টাইমলাইনে দেখা যায়। | লাইন ম্যানেজার / এইচআর |
| Level | ক্রম (১ আগে, তারপর ২…)। | ১ → ম্যানেজার, ২ → এইচআর |
| Approver type | অনুমোদনকারী কীভাবে বাছা হয়। | নিচে দেখুন |
৩) Approver type
- Fixed user — নির্দিষ্ট ব্যক্তি (যেমন সবসময় জনাব আলম)।
- Direct supervisor — আবেদনকারীর প্রোফাইলের সুপারভাইজার।
- Department head — একই বিভাগের হেড (পদবি/সিনিয়রিটি দিয়ে)।
উদাহরণ চেইন
Leave · Finance · L1 Direct supervisor · L2 Fixed user (HR) · L3 Fixed user (ED)। করিমের ছুটি: আগে সুপারভাইজার, তারপর HR, তারপর ED — Approval Center-এ দেখা যায়।
৪) সেভের পর কী হয়
- কর্মী Leave/Loan/Separation ইত্যাদি জমা দেয়।
- সিস্টেম ম্যাচিং চেইন সেই অনুরোধে “ফ্রিজ” করে।
- অনুমোদনকারীরা Approval Center-এ স্তরে স্তরে কাজ করেন।
- শেষ অনুমোদনে মূল রেকর্ড আপডেট হয় (ছুটি অনুমোদিত, ঋণ সক্রিয় ইত্যাদি)।